ধারা-৭। ঘটনার আলামত, উপলক্ষ্য, কারণ বা পরিমাণ আদালতে প্রাসঙ্গিক



সহজ ভাষায়: যে সকল বিষয় বিচার্য বিষয়ের উপলক্ষ্য, কারণ ও পরিণাম প্রকাশ করে সেগুলি আদালতে প্রাসঙ্গিক। (যেমন- মামলার আলামত হিসেবে রক্ত, ছুরি, পিস্তল, হাতের ছাপ, পায়ের ছাপ ইত্যাদি)

উদাহরণ-১: ক ছিনতায়ের শিকার হয়েছে। ছিনতাই করেছে খ। ক মেলায় গিয়ে লোকজনকে দেখিয়েছে তার কাছে টাকা আছে বা ক বলেছে তার কাছে টাকা আছে য লোকজন জেনেছে। এই জানার প্রেক্ষীতে খ ক এর কাছ থেকে টাকাগুলো ছিনতায় করেছে।



উপলক্ষ্য (Occasion):
ক মেলায় যায় এবং নিজে থেকে জানায় বা দেখায় যে তার কাছে টাকা আছে।
এই ঘটনাটি ছিনতাইয়ের জন্য উপলক্ষ্য সৃষ্টি করে।



কারণ (Cause):

খ ক-এর কাছে টাকা আছে জেনে লোভে পড়ে এবং ছিনতাই করে।
ক-এর টাকা দেখানো/বলা ছিল ছিনতাইয়ের কারণ।



পরিণাম (Effect):

খ ছিনতাই করে ক-এর টাকা নিয়ে নেয়।
ছিনতাই হওয়া ঘটনাটি হলো কৃত কার্য বা পরিণাম।




উদাহরণ-২: ক খ কে কোন এক স্থানে হত্য করে। হত্যার ঘটনাস্থলে খ এর রক্তমাখা শার্ট, ঘড়ি ও মানিব্যাগ পাওয়া যায়। পুলিশ সেগুলো জব্দ করে আদালতে প্রেরন করে



আলামত (Evidence):

খ-এর রক্তমাখা শার্ট, ঘড়ি ও মানিব্যাগ হত্যার স্থান থেকে উদ্ধার করা হয়েছে।
এই বস্তুগুলোই হলো আলামত, কারণ তারা হত্যার ঘটনার সাথে সরাসরি সম্পর্কযুক্ত।
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...