প্রশ্ন। (ক) ফৌজাদারী কার্যবিধি আইন কত সালে প্রণীত হয়? এই আইনটি কি নামে অভিহিত হবে। এই আইনটি কোথায় প্রযোজ্য হবে।
(খ) ফৌজাদারী কার্যবিধি আইন কী ধরনের আইন? এই আইনটি নিয়ে সাধারণত কে কে কাজ করেন এবং কী কী বিষয় কাজ করা হয় তা লিখুন?
(গ) ফৌজদারী কার্যবিধি আইনের কয়টি ধারা রয়েছে এবং কয়টি অধ্যায় রয়েছে?
উত্তরঃ আলোচ্য প্রশ্নানুসারে-
(ক) ফৌজাদারী কার্যবিধি আইনটি ১৮৯৮ সালের ৫ নং আইন। এই আইন ফৌজাদারী কার্যবিধি আইন নামে অভিহিত হবে। ১৮৯৮ সালের ১ লা জুলাই হতে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে।
(খ) এটি একটি পদ্ধতিগত আইন, পুলিশ অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারক ম্যাজিস্ট্রেট ও আদালত এই আইন নিয়ে কার্য সম্পাদন করে থাকেন। এই আইনে অপরাধের তদন্ত, অনুসন্ধান, আসামি গ্রেফতার ও জামিন, ক্রোক, সমন, মুচলেকা, মামলার বিচারকার্য পরিচালনা ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
(গ) ফৌজদারী কার্যবিধি আইনের ৫৬৫ টি ধারা রয়েছে এবং ৪৬ টি অধ্যায় রয়েছে।
Join the conversation