ধারা-৬। যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলো আদালতে প্রাসঙ্গিক:
সহজ ভাষায়: যে বিষয়গুলো বিচার্য বিষয়ের অংশ হিসাবে গণ্য হতে পারে উক্ত বিষয়গুলো একই সময়ে ও একই স্থানে সংঘটিত হোক অথবা ভিন্ন সময়ে ও ভিন্ন স্থানে সংঘটিত হোক প্রথমোক্ত বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক।
উদাহরণ: ক, খ, গ এবং ম এই চরজন মিলে য় কে হত্যা করেছে। প্রথমে ক খ গ ষড়যন্ত্র করে পরিকল্পনা করে যে তারা য় কে হত্যা করবে। পরিকল্পনা মোতাবেক ক বাজার থেকে বিষ কিনে আনে খ কে দেয়। খ সেই বিষ গ কে দেয়। গ সেই বিষ য় এর বাসার কাজের লোক ম কে ১০০০০/- টাকা দিয়ে বালে তুমি এই বিষ য় এর খাবারে মিশিয়ে দাও। ম শুধু গ কে চিনে কিন্ত এর সাথে আরো দুইজন ক এবং খ আছে সেটা ম জানে না। ম গ এর কথা মতো য় এর খাবারে বিশ মিশিয়ে দিলো। য় সেই খাবার খেল এবং য় মারা গেল।
উদাহরণে ঘটে যাওয়া ঘটনাগুলো:
ষড়যন্ত্রের ঘটনা – ক, খ ও গ মিলে য়-কে হত্যার পরিকল্পনা করে।
বিষ কেনার ঘটনা – ক বাজার থেকে বিষ কিনে আনে।
বিষ হস্তান্তরের ঘটনা ১ – ক বিষ খ-কে দেয়।
বিষ হস্তান্তরের ঘটনা ২ – খ সেই বিষ গ-কে দেয়।
মাধ্যম ঠিক করার ঘটনা – গ, কাজের লোক ম-কে ১০,০০০/- টাকার বিনিময়ে বলে যে, সে যেন বিষ খাবারে মিশিয়ে দেয়।
বিষ প্রয়োগের ঘটনা – ম, গ-এর নির্দেশ মতো, বিষ খাবারে মিশিয়ে দেয়।
মৃত্যুর ঘটনা – য় সেই খাবার খেয়ে মারা যায়।
এখানে সকল ঘটনাগুলোই আদালতে প্রসঙ্গিক
Join the conversation