ধারা-১। সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকরতার সীমা ও প্রবর্তন।
এই আইন সাক্ষ্য আইন হিসাবে অভিহিত হবে। ইহা সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। এই আইন ১৯৭২ সালের ১
সেপ্টেম্বর তারিখে কার্যকর হবে।
সাক্ষ্য আইন নিম্নোক্ত ৫ (পাচঁ) টি ক্ষেত্রে পযোজ্য হবে না।
১। ১৯৫২ সালের সেনাবাহিনী আইন অনুসারে গঠিত সামরিক আদালত
২। ১৯৫৩ সালের বিমান বাহিনী আইন অনুসারে গঠিত সামরিক আদালত
৩। ১৯৬১ সালের নৌ-শৃঙ্খলা আইন অনুসারে গঠিত সামরিক আদালত
৪। সালিশি কার্যক্রমে
৫। এফিডেভিট বা হলফনামা
- উপোরোক্ত ০৫ টি ক্ষেত্র ব্যতীত সকল দেওয়ানী আদালত ও ফৌজদারী আদালত এবং সামরিক আদালতের সকল বিচারকার্যে এই আইন পযোজ্য হবে।
- তবে বিভাগীয় মামলা তদন্তে ও আয়কর কার্যধারায় এই আইন প্রযোজ্য নয়।
Join the conversation