ধারা-৪। "অনুমান করা যেতে পারে", "অনুমান করতে হবে", "চূড়ান্ত প্রমাণ":
সহজ ভাষায়: অনুমান হচ্ছে এমন একটি নির্দিষ্ট ধারণা বা নিয়ম যা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত সত্য হতে পারে মনে করা হয়। অনুমান করা যায় এমন বিষয় আদালতে প্রসঙ্গিক। ৩ প্রকার অনুমান করা যাবে। যথা:
অনুমান করতে পারে (May Presume):
আদালত চাইলে কোনো বিষয় সত্য ধরে নিতে পারে, যতক্ষণ না তা মিথ্যা প্রমাণিত হয়। তবে আদালত ইচ্ছা করলে প্রমাণ চাইতেও পারে।
উদাহরণ: যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন অন্য একজনকে নিজের সন্তান হিসেবে স্বীকার করে আসেন, তবে আদালত চাইলে অনুমান করতে পারে যে সে-ই তার সন্তান। অথবা আদালত ইচ্ছা করলে প্রমান চাইতেও পারে।
(সম্পর্কযুক্ত ধারা: ৮৬,৮৭, ৮৮, ৯০, ১১৪)
অনুমান করবে (Shall Presume):
মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত অবশ্যই বিষয়টিকে সত্য বলে ধরে নেবে।
উদাহরণ-১: কোনো ব্যাক্তির কাছ থেকে চেক নেয়া হয়েছে এবং তা ডিসঅনার হয়েছে, তাহলে আদালত অনুমান করবে যে ওই চেকটি কোনো দেনা পরিশোধের জন্যই দেওয়া হয়েছিল এবং আদালত এই অনুমান সত্য বলে ধরে নিবে যতক্ষন না প্রতিপক্ষ এটি মিথ্যা প্রমানিত করতে পারবে।
উদাহরণ-২: যদি একটি দলিল ৩০ বছর পুরনো হয় এবং সেটি যথাযথ হেফাজত থেকে পাওয়া যায়, তাহলে আদালত "অনুমান করতে পারে" যে এই দলিলটি সঠিকভাবে সম্পাদিত (execution) হয়েছে। অর্থাৎ, এর জন্য আলাদা করে প্রমাণ পেশ করার প্রয়োজন নেই, যতক্ষণ না কেউ এর বিরুদ্ধে প্রমাণ দেয়। তবে, এটি বাধ্যতামূলক নয়; আদালত যদি মনে করে, তাহলে প্রমাণের দাবি করতে পারে।
(সম্পর্কযুক্ত ধারা-৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৯, ১০৫)
চূড়ান্ত প্রমাণ (Conclusive Proof):
যখন একটি ঘটনা প্রমাণিত হয়, তখন আইন অনুযায়ী অন্য একটি ঘটনাকে প্রমাণিত বলে গণ্য করতে হবে, এবং সেই প্রমাণিত ঘটনার সত্যতা অস্বীকার করার জন্য কোনো বিপরীত প্রমাণ উপস্থাপন করার অনুমতি দেওয়া হবে না।
উদাহরণ: যদি কোনো ব্যক্তিকে বয়স ১৮ বছর হয়েছে মর্মে সরকারি জন্মনিবন্ধন সনদে দেখানো হয়, তাহলে সেটি তার বয়সের চূড়ান্ত প্রমাণ — আদালতে তার বয়স সম্পর্কে আর কোনো প্রশ্ন তোলা যাবে না।
(সম্পর্কযুক্ত ধারা: ৪১, ১১২, ১১৩)

Join the conversation